মালাইচপ এর নাম শুনেই জিভে পানি চলে
আসে। সুস্বাদু এই মালাইচপের নাম শুনলেও খাওয়া হয়নি অনেকেরই। কেউ কেউ খেয়ে
থাকলেও রেসিপি জানা না থাকায় খেতে পারছে না মন চাইলেও। তাই আজ দারুণ সুস্বাদু মালাইচপ রেসিপি। এখন রেসিপি জেনে তৈরি করে
খান যখন ইচ্ছা তখনই।
মিস্টি তৈরি
• ছানাঃ ১কাপের কম (১ লিটার দুধের)
• সুজিঃ ১ চা চামচ(সুজি অল্প পানিতে ভিজিয়ে ২ মিনিট রাখুন।পাতলা কাপড়ে নিয়ে হাত দিয়ে চেপে পানি একদম ছেকে ফেলুন।)
• মিহি গুড়ো চিনিঃ ১চা চামচ
• গোলাপজল ইচ্ছে অনুযায়ী
প্লেটে ছানা নিয়ে কিছুসময় হাল্কা বাতাসে
মেলে রাখুন।এতে ছানার পানি থাকলে শুকিয়ে যাবে।ছানা হাতের তালু দিয়ে মথে
নিন ২মিনিট। এখন সুজি ও চিনিগুড়ো মিশিয়ে আরো ১০ মিনিট এর মত মথতে হবে।ছানা
১০ ভাগ করে নিন।গোল গোল বল বানিয়ে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন।কোন
ফাটা না থাকে যেন বলগুলোতে তবে সিরায় দিলে ফেটে যাবে।
হাড়িতে ১ কাপ চিনির সঙ্গে ৪ কাপ পানি দিয়ে চুলায় দিন।ঢাকনা দিবেন না।
সিরা ফুটলে সব ছানার বল একবারে সিরায় ছাড়ুন। আঁচ অনেক বাড়িয়ে ঢাকনা আটকিয়ে দিন।৫ মিনিট এভাবে রাখুন।৫ মিনিট পর আচ মাঝারি করে আরো ৫ মিনিট রাখুন।চুলা বন্ধ করে সিরাসহ মিস্টি একটি বড় বাটিতে ঢালুন ও ঠান্ডা করুন।

মালাই তৈরি
• দুধঃ ১/২ কাপ
• গুড়ো দুধঃ ১/৪কাপ
• ছানা/মাওয়াঃ ১/৪কাপ
• চিনিঃ ১/৪কাপ
• ঘিঃ ১টেবিলচামচ
উপরের সব উপকরন মিশিয়ে প্যানে করে চুলায় দিন।মাঝারি আচে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।অনবরত নাড়ুন।
এখন মিস্টি থেকে চেপে সিরা ঝড়িয়ে নিন।মাঝখান থেকে মিস্টিগুলো কেটে ১ চা চামচ মালাই বিছিয়ে দিয়ে উপরে ঢেকে দিন।
পরিবেশন করুন দারুন মজাদার মালাইচপ।
এখন মিস্টি থেকে চেপে সিরা ঝড়িয়ে নিন।মাঝখান থেকে মিস্টিগুলো কেটে ১ চা চামচ মালাই বিছিয়ে দিয়ে উপরে ঢেকে দিন।
পরিবেশন করুন দারুন মজাদার মালাইচপ।
ছানা তৈরি
• দুধঃ ১ লিটার
• লেবুর রসঃ ২ টেবিলচামচ/ ভিনেগার(লেবুর রসে মিষ্টি সফট হয়)
• সুতি /মসলিন নরম কাপড়
দুধ চুলায় দিয়ে ফুটতে শুরু করলেই চুলা
বন্ধ করে দিন।লেবুর রসের সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে
মিশাতে থাকুন।দুধ ফেটে সবুজ পানি আলাদা হয়ে গেলে সাথে সাথে ছানা কাপড়ে ছেকে
ফেলুন।এখন ঠান্ডা পানিতে ছানা ৩বার ধুয়ে নিন যাতে লেবুর টক ভাব দূর হয়ে
যায়।
ছানার কাপড়ের পুতলি চেপে চেপে পানি বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ২ঘন্টা। (পানির কলের উপরে রাখলে ভাল হয়)
[ছানাতে কোন পানি থাকা যাবেনা তবে মিস্টি শক্ত হবে]]
[ছানাতে কোন পানি থাকা যাবেনা তবে মিস্টি শক্ত হবে]]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন