বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

চুল পড়া বন্ধ করতে ৫টি কার্যকরী প্যাক

১। ডিমের প্যাক
১টি ডিম, ১ কাপ দুধ, ২ টেবিল চামচ লেবুর রস এবং অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। এবার এটি মাথায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ডিম চুল পড়া রোধ করে, চুলের গোঁড়া মজবুত করে থাকে।
 
২। তেল এবং ভিটামিন ই ক্যাপসুল
নারকেল তেল অথবা বাদাম তেল অথবা জোজবা অথবা অলিভ অয়েলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এটি চুলে ১০ মিনিট ম্যাসাজ করুন। সারা রাত মাথায় তেল লাগিয়ে রাখুন। এই প্যাকটি চুল কন্ডিশন, নারেশিং করে থাকে। এর সাথে চুল পড়া রোধ করে থাকে। ভাল ফল পেতে সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করুন।
 
৩। জবা ফুলের প্যাক
জবা ফুলের পেস্ট, কাঁচা দুধ, এবং অলিভ অয়েল একটি পাত্রে মিশিয়ে নিন। এই প্যাকটি মাথায় দিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুল পড়া রোধ করে চুল সিল্কি করে থাকে।
 
৪। টক দইয়ের প্যাক
১/২ কাপ টকদই
১টি ডিম
১/৪ কাপ মেয়োনিজ
ডিম ভাল করে ফেটে ফেনা তুলে ফেলুন। এরপর এতে টক দই, মেয়োনিজ মিশিয়ে নিন। এবার এটি মাথায় ভাল করে লাগান। ১ ঘণ্টার পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। হার্ড শ্যাম্পু ব্যবহার করবেন না।
 
৫। মধু, অ্যালোভেরা, আদার রসের প্যাক
১ চা চামচ আদার রস, মধু, ডিমের কসুম এবং ২ চা চামচ অ্যালেভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মাথার তালুতে ভাল করে লাগান। ১ ঘন্টার পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। অ্যালোভেরা চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করে থাকে। মধু চুলকে নরম কোমল করে তোলে।
চুলের যত্নে নিয়মিত প্যাক ব্যবহার করা উচিত। ভাল ফল পেতে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা উচিত।

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

পায়ের যত্নে ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক

পা নরম কোমল করতে স্ক্রাবঃ
যা যা লাগবে-
-ব্রাউন সুগার ২ টেবিল চামচ
-লেবুর রস ১ টেবিল চামচ
-মধু ১ টেবিল চামচ
-অলিভ অয়েল ১ টেবিল চামচ
রেসিপি-
একটি বাটিতে সব উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না এটি নরম পেস্ট আকার ধারণ করে। এবার আপনার পা দুটি একটি বড় গামলায় গরম পানি নিয়ে সেই পানিতে ১০ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে করে আপনার পায়ের আলগা ময়লা স্তর নরম হয়ে যাবে, বাটি থেকে পেস্ট নিয়ে আপনার পায়ে লাগান এবং আলতো হাতে ঘষতে থাকুন। একই উপায়ে অপর পায়েও এই স্ক্রাব লাগান। কিছু সময় এভাবে পায়ে এই স্ক্রাব ম্যাসাজ করে পা ধুয়ে ফেলুন।
এটি আপনার পায়ের ডেডসেল ও শক্ত ভাব দূর করে পা নারিশ আর সফট করে।
কলা ফুট মাস্কঃ
যা যা লাগবে-
-পাকা কলা
-হালকা গরম পানি(প্রয়োজন মতো)
রেসিপি-
পাকা কলা চটকে আপনার পায়ের গোড়ালিতে লাগান। এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে আপনার পা ধুয়ে ফেলুন।
এই মাস্কের বিশেষত্ব হচ্ছে যাদের পায়ের গোড়ালি ফাটা বা খসখসে তারা এই ফুট মাস্ক ব্যবহার করার ফলে পা ফাটা থেকে মুক্তি পাবেন ও পায়ের গোড়ালি নরম কোমল আর সুন্দর হয়ে উঠবে। কারণ কলা আপনার পায়ের জন্য ভালো ফুট ময়েশ্চারাইজারের কাজ করে।
ফুট ময়েশ্চারাইজার-
যা যা লাগবে-
-পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ
-লেবুর রস ২ থেকে ৩ ফোঁটা
-গরম পানি
-পায়ের কটন মোজা
রেসিপি-
পেট্রোলিয়াম জেলি ও লেবুস রস দিয়েই আপনি ঘরে বসে আপনার ফুট ময়েশ্চারাইজার বানিয়ে ফেলতে পারেন। এই দুই উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তবে পায়ে এটি লাগানোর আগে আপনার পা হালকা গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পায়ে এই ময়েশ্চারাইজার লাগিয়ে আলতো ম্যাসাজ করে পায়ে মোজা দিয়ে রাখুন। পরদিন সকালে উঠেই পাবেন সুন্দর কোমল এক জোড়া নজরকাড়া আকর্ষণীয় পা।
ফুট মশ্চারাইজার ক্রিম-
-অলিভ অয়েল ১ টেবিল চামচ
-ল্যাভেন্ডার অয়েল ২ থেকে ৩ ফোঁটা
রেসিপি-
অলিভ অয়েল ও ল্যাভেন্ডার অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ যখন আপনার প্রয়োজন বা ইচ্ছে হয় ব্যবহার করতে পারেন।
শুধু মনে রাখবেন যখনই এই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ক্রিমটা ভালো ভাবে ঝাঁকিয়ে নেবেন। এটি ব্যবহারে আপনার পায়ের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে।
পায়ের যত্নে কিছু হ্যান্ডি টিপসঃ
-পর্যাপ্ত পানি পান করুন সাথে তাজা সবজি ও ফলমূল খান।
-পায়ের নিয়মিত যত্ন করুন, পায়ের নখ বেশি বড় না করাই ভালো।
-শুধু মুখের ত্বকে নয় পায়েও ময়েশ্চারাইজার লাগান।
-পায়ে সব সময় হিলজুতো পড়া থেকে বিরত থাকুন। আবার একেবারে খুব পাতলা সোলের জুতাও পরবেন না।
-গরমকালে বেশি পায়ে ঘাম হয় তাই বাইরে থেকে এসে অবশ্যই পা ধুয়ে ফেলবেন।

সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

রেড ভেলভেট চিজকেক রেসিপি

উপকরণ

কেক বেইস তৈরি করতে লাগবে
• ময়দা ১ কাপ
• কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
• চিনি ৩/৪ কাপ
• কোকো পাউডার ১টেবিল চামচ
• বেকিং পাউডার ১ চা চামচ
• লবণ ১/২ চা চামচ
• ডিম বড় ১ টি
• বাটারমিল্ক ১/২ কাপ(১/২ কাপ হাল্কা গরম দুধের সাথে ১টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ১০ মিনিট রেখে দিলেই বাটারমিল্ক হবে।)
• লাল লিকুইড ফুড কালার ১টেবিল চামচ
• তেল বা বাটার ১/৪ কাপ
• ভ্যানিলা ১ চা চামচ
• বেকিং সোডা ১/২ চা চামচ
• ভিনেগার ১/২ চা চামচ
ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি করতে লাগবেঃ
• হুইপড ক্রিম পাউডারঃ ২ প্যাকেট বা হেভী ক্রীমঃ ২কাপ
• ভ্যানিলা এসেন্সঃ ১ চাচামচ
• ক্রিমচিজঃ ১কাপ
• আইসিং সুগারঃ ১/২কাপ
• ১টেবিল চামচ জিলাটিন ১টেবিল চামচ গরম পানির সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে।

প্রণালী

কেক বেইস তৈরি
ওভেন ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।কেক প্যান বাটার মাখিয়ে,ময়দা ছিটিয়ে গ্রিজ করে নিতে হবে।একটি পাত্রে চিনি,ডিম, তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এতে বাটারমিল্ক ও লাল লিকুইড ফুড কালার মিশিয়ে নিতে হবে।
আলাদা বাটিতে ময়দার সাথে , কর্নফ্লাওয়া্র, কোকো পাউডার,বেকিং পাউডার, লবণ ভালো মত মিশিয়ে নিতে হবে।
এখন ময়দা ও লিকুইড মিশ্রন মিশিয়ে নিতে হবে।আলাদা বাটিতে বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে সাথে সাথে কেক মিশ্রনে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে।সাথে সাথে কেক ওভেন এ দিতে হবে।২৫ মিনিট অথবা কেক এ টুথপিক দিয়ে চেক করে হয়ে আসলে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি

হুইপড ক্রিম তৈরি
হেভী ক্রিমের সাথে চিনি মিশিয়ে ভালো মত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত “স্টিফ পিক” হয় (৫ মিনিট). চুড়ার মত হয়ে আসলে কম স্পিডে বিট করে ফ্রিজে রেখে দিতে হবে।(অথবা ক্রিম এর প্যাকেটের নির্দেশ মত বানাতে হবে)
অথবা
১ কাপ থেকে একটু কম খুব ঠান্ডা দুধ নিয়ে হুইপড ক্রিম পাউডার এর সাথে মিশিয়ে ভালো মত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত “স্টিফ পিক” হয় (৫ মিনিট). চুড়ার মত হয়ে আসলে কম স্পিডে বিট করে ফ্রিজে রেখে দিতে হবে।(অথবা ক্রিম এর প্যাকেটের নির্দেশ মত বানাতে হবে)

ক্রিম চিজ তৈরি

একটি পাত্রে ক্রিম চিজ , আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ১ মিনিট বিট করতে হবে।
এর সাথে ১+১/২ কাপ হুইপড ক্রিম মিশিয়ে নিন।তারপর জিলাটিন মিশানো পানি মিশিয়ে ক্রিম চিজ ফ্রস্টিং বানিয়ে নিন।
বাকি হুইপড ক্রিম ফ্রস্টিং এর জন্য রাখুন।

কেক বানানো

কেক সাবধানে ২ টি লেয়ারে কেটে নিতে হবে।একটি পলিব্যাগ অথবা প্লাস্টিকব্যাগ কেটে কেক বানানোর প্যানটি তে বসাতে হবে।প্যানটির মাঝের প্লাস্টিকব্যাগের উপর একটি কেক লেয়ার দিয়ে অর্ধেক ক্রিম চিজ ফ্রস্টিং দিতে হবে।
ক্রিমের উপর আর একটি লেয়ার দিয়ে বাকি ড্রাই ফ্রুটস মিশানো ক্রিম চিজ ফ্রস্টিং দিতে হবে।
ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৪ ঘন্টা।১ ঘন্টা পরে বাটিটি বের করে প্যান থেকে বের করে প্লাস্টিকব্যাগ খুলে নিতে হবে।বাকি হুইপডক্রিম দিয়ে চারিদিকে ঢেকে ডেকোরেশন করে নিতে হবে।ফ্রিজে রেখে দিতে হবে ৫ ঘন্টা। পরিবেশনের আগে ফ্রিজ থেকে নামিয়ে কেটে পরিবেশন করতে হবে।

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

মুচমুচে চিকেন কাটলেট রেসিপি

উপকরণ

# মুরগীর বুক- ৪ টি (বোন লেস হলে ভালো। তাতে সময় বাঁচবে। বোনলেস না পেলে পাখার ১ ইঞ্চি করে হাড় মাংসের সঙ্গে লাগানো রেখে বাকি হাড় মাংস থেকে তুলে ফেলুন। ১ ইঞ্চি হাড় কাটলেটে বোঁটার মতো থাকবে। বোনলেস হলে এই হাড়টা থাকবে না। তবে সব ক্ষেত্রেই মাংস হালকা হাতে ছুরি দিয়ে কেঁচে নিন ভালো করে। তবে মাংস যেন বেশি ভর্তা না হয়ে যায়।)
# টমেটো সস-২ টেবিল চামচ,
# কাঁচামারিচ বাটা-১ চা চামচ,
# সরষের গুঁড়ো-১ চা চামচ,
# গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ,
# আদা বাটা সিকি চা চামচ,
# রসুন বাটা-সিকি চা চামচ,
# লবণ-আন্দাজমতো
# ওয়েসটার সস-২ চা চামচ,
# ময়দা-২ টেবিল চামচ,
# ডিম-ফেটান-১টি,
# টোস্ট বিস্কুটের গুঁড়ো-পরিমাণ মত
# তেল ভাজার জন্য-পরিমাণ মতো।

প্রস্তুত প্রনালী

– টোস্টের গুঁড়ো বাদে সব মশলা একসাথে মেশান।
– মেশানো মশলায় মুরগী ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রাখুন।
– প্রত্যেক টুকরো মাংস টোস্টের গুঁড়োয় গড়িয়ে কাটলেটের আকার নিন। টোস্টের গুঁড়োর সাথে খানিকটা কর্ণ ফ্লেক্স গুঁড়ো মিশিয়ে নিলে কাটলেট হবে আরও মুচমুচে।
– গরম তেলে কাটলেট বাদামি করে ভেজে তুলুন।
সসের সঙ্গে পরিবেশন করুন। আর সাথে একটু সালাদ হলে তো কথাই নেই!

শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে যে খাবারগুলো

গাজর

গাজরে আছে প্রচুর পরিমানে ভিটামিন-সি ও ক্যারোটিন এবং গাজর হল সবজির মধ্যে সেরা সবজি যার স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি ও এটি আমাদের ত্বক ও চুলের জন্য খুবই ভালো। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজর কিংবা গাজরের জুস খাদ্য তালিকায় রাখুন।

পেঁপে

দারুন মজার সুস্বাদু ফল পেঁপে খেতে কে না ভালবাসে। পেঁপেতে আছে ভিটামিন-সি, এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে ও ত্বককে ব্রন ও ব্লেমিসেস থেকে রক্ষা করে। পেঁপে আপনি খেতেও পারেন অথবা পেস্ট করে ত্বকে লাগাতে পারেন।

টম্যাটো

লাল রঙের তাজা এই জুসি সবজিটিতে আছে লাইকোফেন। ত্বকের জন্য টম্যাটো খুবই ভালো, তাছাড়া টম্যাটো দেহের ওজন কমায় এবং ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে।

সবুজ পাতার শাকসবজি

সবুজ শাকসবজিতে আছে প্রচুর ভিটামিন যা শুধু ত্বকের জন্যই নয় পুরো দেহের জন্য অনেক ভালো। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি।

স্ট্রবেরি

স্ট্রবেরিতে আছে ভিটামিন সি যা ত্বককে সুরক্ষা দান করে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে।

গ্রিন টি

গ্রিন টি হল একটি হারবাল পানীয় যা ত্বকের জন্য অনেক ভালো। এটি ত্বকের পোড়া দাগ দূর করে, ত্বক নরম রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের গভীর কাল দাগ দূর করে ও ব্লেমিসেস দূর করে।

ব্রকলি

ব্রকলির অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি প্রাকৃতিক ভাবেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।

মাছ

মাছের গুরুত্বপূর্ণ উপদান ওমেগা-৩ ফ্যাটি এসিড ও বিভিন্ন ভিটামিন ত্বকের জন্য খুবই ভালো। তাই উজ্জ্বল ত্বক পেতে বেশি করে মাছ খাওয়া উচিত।

শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

খুশকি তাড়াতে কিছু ঘরোয়া সমাধান

খুশকি তাড়াতে ভিনেগার

যা যা লাগবে-
১ কাপ গরম পানি
-১ কাপ হোয়াইট
ভিনেগার -১ টি কাপ
১ টি কাপে গরম পানি আর ভিনেগার নিয়ে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণ নিয়ে আপনার চুলের গোঁড়ায় সুন্দর করে লাগিয়ে নিন। এটা লাগিয়ে রাখার ১০ থেকে ২০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনি সপ্তাহে এক থেকে দুই বার এই পদ্ধতি অনুসরণ করলে খুশকি কমে আসবে আশা করি তবে আপনি আপনার চুলে খুশকির উপস্থিতি বুঝে এটি ব্যবহার করুন। আর একটা ব্যাপার মনে রাখবেন আপনার চুলের পরিমাণ বুঝে এই দুই উপাদানের মিশ্রণ কম বেশি ইচ্ছে মতো বানাতে পারেন।

খুশকি তাড়াতে বেকিং সোডা

যা যা লাগবে-
১ টেবিল চামচ বেকিং সোডা
-১ কাপ গরম পানি
-কয়েক ফোটা রোজমেরি অয়েল(বাধ্যতামূলক নয়)
প্রতি ১ টেবিল চামচ বেকিং সোডার সাথে ১ কাপ গরম পানি মিশিয়ে তা একটি বোতলে পুরে ভালোভাবে ঝাকিয়ে নিন। রেগুলার শ্যাম্পু করার আগে এই মিশ্রণ দিয়ে আপনার চুল ধুয়ে নিন আবার আপনি চাইলে শ্যাম্পুর সাথে এই মিশ্রণ মিশিয়ে নিয়ে শ্যাম্পু করতে পারেন। প্রথমে হয়তো এতে আপনার চুল কিছুটা ড্রাই লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যাবে। আর রোজমেরি তেলটা এখানে অপশনাল। আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে করবেন না। তবে রোজমেরি তেল খুশকি তাড়াতে সহায়তা করে তাই আপনি এই মিশ্রণ রেডি করার সময় কয়েক ফোটা তেল নিতেই পারেন।

খুশকি তাড়াতে নিমপাতা

যা যা লাগবে
কমপক্ষে দুই মুষ্টি নিমপাতা
-৪ থেকে ৫ কাপ গরম পানি
দুই মুষ্টি নিমপাতা নিয়ে ৪ থেকে ৫ কাপ গরম পানির মধ্যে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন এটি ব্যবহার করে দেখুন খুশকি চলে যাবে। আপনি চাইলে শুধু নিমপাতা বেটে তা চুলে লাগিয়ে ১ ঘণ্টা মতো রেখে চুল ধুয়ে ফেলুন দেখবেন খুশকি কমে যাবে।

খুশকি তাড়াতে লেবু

যা যা লাগবে-
২ টেবিল চামচ ও ১ চা চামচ ফ্রেশ লেবুর রস -১ কাপ পানি
প্রথমে ২ টেবিল চামচ লেবুর রস আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন ও ২ থেকে ৫ মিনিট রাখুন। এবার ১ চা চামচ লেবুর রস ও ১ কাপ পানি মিশিয়ে সেটা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। যতদিন খুশকি পুরোপুরি না যায় ততদিন এভাবে ব্যবহার করুন।

খুশকি তাড়াতে অ্যালোভেরা জেল

শুধু মাত্র অ্যালোভেরা জেল নিয়ে আপনার মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন এবং তারও ১৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এতেই আপনার মাথায় খুশকির যন্ত্রণা কমে আসবে। এটি আপনার মাথায় খুশকি বুঝে যতদিন ইচ্ছে ফলো করে যান।
চুল খুশকি মুক্ত রাখতে আপনার চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর একটা ব্যাপার মনে রাখুন, মাথায় অ্যান্টিডান্ড্রাফ শ্যাম্পু দিয়েই মাথার চুল ধুয়ে ফেলবেন না, মিনিমাম ৫ মিনিট অপেক্ষা করে তারপর চুল ধুয়ে নিন এতে শ্যাম্পু সত্যিকার অর্থে কাজ করবে।

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণ

বাসমতী চাল ২৫০ গ্রাম,
মুরগি বড় ১টি (পিস করা),
কাঁচামরিচ ১০ টি,
পুদিনা পাতা কুচি আধা কাপ,
ধনেপাতা কুচি আধা কাপ;
ছোট এলাচ ৪টি,
শাহি জিরা আধা চা চামচ,
লবণ আন্দাজমতো,
আদা বাটা ১ চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ,
কেওড়া জল ১ চা চামচ;
গোলাপ জল ১ চা চামচ;
দুধ ১ লিটার;
জয়ফল-জয়ত্রী ভেজে গুড়া;
তেল/ঘি আধা কাপ,
বাগার পেঁয়াজ কুচি ১ কাপ,
লেবুর রস ১ টেবিল চামচ,


প্রণালী 

মুরগী পছন্দমত টুকরো করে আধা কাপ টকদই ও ১ চা চামচ লবণ দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। তার পর মাংসের সব মশলা দিয়ে ভালো করে কষানো হলে দুধ দিয়ে দমে বসান। একটি হাঁড়ি জ্বারৈ বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।চাল ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন।
১ লিটার পানিতে চাল দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।জাফরান আধা কাপ দুধে গুলে নিতে হবে।হাঁড়িতে অর্ধেকাঁ ঘি গরম করে সেদ্ধ ভাত দিয়ে তার ওপর বাগার দিয়ে মুরগির রান দেব। এভাবে দুবার দিয়ে একদম শেষে জাফরান, বাকি ঘি,দুধ,কেওড়া জল,গোলাপ জল, ধনেপাতা কুচি,পুদিনা পাতা কুচি,লেবুর রস,কাঁচামরিচ ও একমুঠো বেরেস্তা ওপরে ছিটিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রেখে নামিয়ে সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

১। চুল নরম কোমল করতে
টক দই, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।  প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করে দেবে।

২। চুল পড়া রোধ
১/৪ কাপ মেথি গুঁড়োর তার সাথে ১ কাপ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুসহ সম্পূর্ণ চুলে এই প্যাকটি ব্যবহার করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক বার ব্যবহার করুন।  এই প্যাকটি চুল পড়া রোধ করতে সাহায্য করে।

৩। রুক্ষতা দূর করতে
টকদই, বাদাম তেল এবং একটি ডিম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। ডিমের পুষ্টি এবং তেলে চুলের রুক্ষতা দূর করে দিয়ে চুল স্লিকি করে তোলে।

৪। খুশকি দূর করতে
মাথার তালুর রুক্ষতা, খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। তিন টেবিল চামচ অলিভ অয়েল টক দইয়ের সাথে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মাথার তালুতে ১০ মিনিট চক্রাকারে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

টমেটো সস তৈরীর রেসিপি

উপকরণ:
৩ কাপ ফ্রেশ টমেটো পিউরি
২-৩ টেবিল চামচ চিনি
১ চিমটি আদা গুঁড়ো
১ চিমটি লাল মরিচ গুঁড়ো
১ চিমটি গোল মরিচ
১ চা চামচ ভিনেগার

প্রণালী:
১। একটি নন স্টিক প্যানে টমেটো পিউরি দিয়ে দিন। এটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। রান্নার সময় ভাল করে নাড়তে থাকুন।
২। ঘন হয়ে আসলে টমেটো পিউরি নামিয়ে ফেলুন
৩। এরপর আরকেটি প্যানে পিউরি, চিনি দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
৪। চিনি গলে সস ঘন হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিন।
৫। সস ঘন হয়ে আসলে এতে আদা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এটি ২ থেকে ৩ মিনিট রান্না করুন।
৭। ঘন হয়ে আসলে চুলা নিভিয়ে দিন।
৮। শেষে ভিনেগার দিয়ে দিন। এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে থাকবে।
৯। ব্যস তৈরি হয়ে গেল বাজারের মত টমেটো কেচাপ।

বুধবার, ২ আগস্ট, ২০১৭

মধু-পানি পানের স্বাস্থ্য উপকারিতা

১। ওজন হ্রাস করতে
ওজন কমাতে মধু পানি জাদুর মত কাজ করে।  প্রতিদিন সকালে এক গ্লাস কসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি পান করুন। এর সাথে আপনি চাইলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
প্রতিদিন এক গ্লাস মধু পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরকে সবল রাখে এবং যেকোন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

৩। অ্যালার্জি দূর করে
প্রতিদিন সকালে খালি পেটে মধু পানি পানে দেহের পোলেন অংশগুলো যেখানে অ্যালার্জি রয়েছে সেসকল স্থানে এক ধরণের প্রতিরক্ষা পর্দা সৃষ্টি করে যা অ্যালার্জির যন্ত্রণা দূর করে দেয়।

৪। হজমশক্তি বৃদ্ধি করে
মধুতে এনজাইম আছে যা খাবার হজম করতে সাহায্য করে। যদি আপনার হজমে সমস্যা থাকে তবে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম মধু পানি পান করুন, দেখবেন হজমের সমস্যা দূর হয়ে গেছে।

৫। হৃদরোগের ঝুঁকি কমায়
দারুচিনি এবং মধুর মিশ্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এটি রক্তে কোলেস্টে্রলের মাত্রা ১০% পর্যন্ত কমিয়ে দেয়। এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করুন।

৬। কোষ্টকাঠিন্য প্রতিরোধে
শরীরে পানির অভাব দেখা দিলে কোষ্টকাঠিন্য দেখা দেয়। এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। এটি সকালে খালি পেটে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পান করুন। এটি আপনার কোষ্টকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে।

৭। এনার্জি বৃদ্ধিতে
দুর্বলতা অনুভব করছেন? তাহলে তাৎক্ষনিক এক গ্লাস মধু পানি পান করুন। শরীরে চিনির মাত্রা কমে গেলে দুর্বলতা অনুভব হয়। মধু পানি শরীরে পানির পরিমাণ বজায় রেখে শরীরের এনার্জি বৃদ্ধি করে।

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

অল্প খরচে নিজেকে ফ্যাশনেবল রাখার টিপস

১। দীর্ঘদিন মাশকারা ব্যবহার করা

অনেক দিন মাশকারা ব্যবহার করা না হলে মাশকারা শুকিয়ে যায়। এই ক্ষেত্রে অলিভ অয়েল এবং লবণ মিশ্রত পানি মাশকারার বোতলে ঢালুন। তারপর এক কাপ গরম পানির ভিতরে মাশকারার বোতলটি কয়েক মিনিট ডুবিয়ে রাখুন।

২। মেকআপ রিমুভার

মেকআপ রিমুভারের পরিবর্তে ঘরোয়া উপায়ে মেকআপ তুলতে পারেন। মেকআপ তোলার জন্য বেবি অয়েল, বেবি শ্যাম্পু, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই উপাদান গুলো আপনার ঘরেই থাকে আর এইগুলো মেকআপ তুলতে বেশ কার্যকরী।

৩। হোম স্প্রা ট্রিটমেন্ট

পার্লারে স্প্রা ট্রিটমেন্ট করার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করছেন? ঘরে সবচেয়ে সস্তা স্প্রা ট্রিটমেন্ট করার উপায়টি কি জানেন? দিনের শুরুতে কসুম গরম পানি দিয়ে গোসল করুন। গোসলের শেষে ঠান্ডা পানিতে ১৫ সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। এইকাজটি দুইবার করুন। এই পদ্ধতিতে গোসল করাতে শরীর সম্পূর্ণভাবে হাইড্রেট হয়ে থাকে। এর সাথে এটি আপনার ত্বক পুনরুজ্জীবিত করে আপনাকে ভিতর থেকে গ্লো করে থাকে। বাইরের দেশে এই স্পা ট্রিটমেন্টের দাম ৯৫ ডলার!

৪। ব্রণ দূর করুন ঘরোয়া প্যাকে

পার্লারের ব্রণের ট্রিটমেন্ট না করে ঘরোয়া প্যাক ব্যবহার করে দূর করতে পারেন ব্রণ। Janice Cox, Author of Natural Beauty at Home (Henry Holt & Company) এমন একটি ব্রণ রোধের প্যাকের কথা জানিয়েছেন। ১/৪ কাপ স্ট্ররবেরী, ১/৪ কাপ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। স্ট্ররবেরীতে স্যালিক এসিড আছে যা ব্রণ দূর করে থাকে ত্বক থেকে।

৫। পুরাতন লিপস্টিক ব্যবহার

আপনার যদি অনেকগুলো লিপিস্টিক থাকে, তবে আপনি নতুন লিপিস্টিক না কিনে পুরাতন লিপস্টিক দিয়ে নতুন রং-এর লিপস্টিক তৈরি করে নিতে পারেন। পুরাতন লিপস্টিক মাইক্রো ওয়েভে গলিয়ে নিন, তারপর এতে লিপবাম মিশিয়ে নিন। আর দেখুন সম্পূর্ণ নতুন একটি লিপস্টিক তৈরি হয়ে গেছে।

৬। মুখের দাগ ঢেকে ফেলুন খুব সহজে

প্রথমে এক থেকে দুই শেডে হালকা কনসিলার মুখের কালো দাগের ওপর ঘষুন। তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন। Jessica LiebeskindNew York City-based makeup artist বলেন কনসিলার ত্বকের দাগ হালকা করে আর ফাউন্ডেশন সেটা ত্বকের সাথে ভাল করে মিশিয়ে দেয়। কনসিলার ব্যবহার করার ক্ষেত্রে ব্রাশের পরিবর্তে আঙুল ব্যবহার করলে কিছুটা কম কনসিলার ব্যবহার করা হয়।

৭। মৌসুমবিহীন কেনাকাটা বাঁচিয়ে দেবে টাকা

গরম কালে শীতকালের কাপড় কিনে রাখুন। কিংবা শীতের শেষের দিকে কিনে রাখতে সামনের শীতের জন্য শীতের কাপড় এতে টাকা অনেক কম পাবেন। আবার অনেক সময় অনেক দোকানে ছাড় থাকে এই সময়ে।

৮। ত্বকের রুক্ষতা দূর করবে কলা

১/২ টা পাকা কলা অথবা অ্যাডোকোডা ম্যাশ করুন। তারপর এটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।