বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭

রক্তস্বল্পতা প্রতিরোধের উপায়

শরীরে লোহিত রক্ত কণিকার অভাব হলে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা হয়। রক্তস্বল্পতা হলে অজ্ঞান হয়ে যাওয়া, ঝিমঝিম ভাব, অবসন্নতা, বুকে ব্যথা, মাথাব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। তবে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো মেনে চললে দূর করা যাবে রক্তস্বল্পতা। রক্তস্বল্পতা প্রতিরোধে প্রতিদিন ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। দই, দুধ, গরুর মাংস, গরুর লিভার ইত্যাদিতে ভিটামিন বি১২ রয়েছে।

বেশি পরিমাণ ক্যাফেইন খাওয়া আপনাকে সমস্যায় ফেলতে পারে। রক্তস্বল্পতা প্রতিরোধে ক্যাফেইন খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। এক গ্লাস লেবুর পানিতে এক টেবিল চামচ মধু ও অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। এই পানীয় রক্তস্বল্পতা প্রতিরোধে কাজ করবে। স্বাস্থ্যকে ভালো রাখতে ভিটামিন সি প্রয়োজন। প্রতিদিন অন্তত দুটি সাইট্রাস ফল খান।

এগুলো আয়রনের উৎস হিসেবেও ভালো। এ ছাড়া প্রতিদিন দুই থেকে তিন টুকরো আপেল খেতে পারেন। এটি রক্তে আয়রনের পরিমাণ বাড়াবে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করবে। পাশাপাশি আনারও খেতে পারেন। রক্তস্বল্পতার রোগীর ক্ষেত্রে প্রতিদিন ৫ থেকে ১০ মিনিটের গোসল খুব দরকার। দিনে দু’বার ঠাণ্ডা পানি দিয়ে গোসল রক্তস্বল্পতা প্রতিরোধের ভালো উপায়। যদি গোসল করতে সমস্যা বোধ করেন, বিকল্প হিসেবে পা পানিতে ভেজান। পা, হাত ও বাহুতে ম্যাসাজ করাও খুব গুরুত্বপূর্ণ রক্তস্বল্পতার রোগীদের ক্ষেত্রে। নিয়মিত ম্যাসাজ করুন।

 রক্তস্বল্পতার রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসও একটি গুরুত্বপূর্ণ অংশ। খাবারের মধ্যে ফল ও সবজি অবশ্যই রাখুন। কচু শাক, পাকা ও কাচা কলা, কলার মোচা, ডুমুর এসব খাদ্যে প্রচুর পরিমাণে আয়রণ আছে বিধায় এসব প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন।

এতে রক্তস্বল্পতা প্রতিরোধ হবে। হেলথ ডাইজেস্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন