যারা মাংস খেতে বেশি পছন্দ
করেন তাদের কাছে মুরগীর মাংস অনেক বেশি প্রিয়। কারণ গরুর মাংস অনেক সময়েই
খাওয়া সম্ভব হয় না। কিন্তু মুরগীর মাংসের একই পদ সব সময় খাওয়াও সম্ভব হয়ে
উঠে না। তাই আজকে শিখে নিন মুরগীর মাংস রান্নার ভিন্ন একটি উপায়। জেনে নিন
ভারতের গোয়ার জনপ্রিয় খাবার ‘চিকেন জাকুটি’ রান্নার সহজ রেসিপিটি।
– ৪ টেবিল চামচ তেল
– তেজ পাতা
– ১ টি পেঁয়াজ
– লবণ স্বাদমতো
মসলার জন্য
– ২ টেবিল চামচ তেল
– ১ ইঞ্চি দারুচিনি
– ৪ টি লবঙ্গ
– ৪ টি গোলমরিচ
– ১ চা চামচ ধনিয়া
– ২ চা চামচ জিরা
– ৫/৬ টি শুকনো মরিচ
– ১ টি পেঁয়াজ কুচি
– ৩ টি কাঁচামরিচ
– ৮ কোয়া রসুন কুচি
নারকেলের মিশ্রনের জন্য
– ২ টেবিল চামচ তেল
– ১/৪ কাপ কাজু বাদাম
– ১/২ কাপ নারকেল কোরানো
– পানি
পদ্ধতি
– মসলা তৈরির জন্য প্রথমে একটি প্যানে তেল
দিয়ে এতে পেঁয়াজ, মরিচ ও রসুন বাদে বাকি সব কিছু দিয়ে নেড়ে ভেজে নিন। এরপর
পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন চুলা থেকে। এবার ব্লেন্ডারে বা
পাটায় বেটে নিন। ব্লেন্ড বা বাটার সময় একে একে রসুন ও মরিচ এবং কিছুটা পানি
নিয়ে মসলা তৈরি করে ফেলুন।
– নারকেলের মিশ্রনের জন্য আবার প্যানে তেল
দিয়ে এতে কাজু বাদাম ও নারকেল ঢেলে হালকা বাদামী করে ভেজে নিন। ভাজা শেষ
হলে নামিয়ে ঠাণ্ডা করে আবার বেটে বা ব্লেন্ড করে নিন সামান্য পানি দিয়।
– এবার একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে
তেজ পাতা দিয়ে ৩০ সেকেন্ডের মতো নেড়ে নিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে
নিন। তারপর এতে বানিয়ে রাখা মসলা দিয়ে ভালো করে ঘন ঘন নেড়ে নিন।
– মসলা তেল ছেড়ে দিলে চুলার আঁচ বাড়িয়ে
দিয়ে মুরগীর মাংস দিয়ে ভালো করে মসলার সাথে মিশিয়ে নিন। ১ কাপ পরিমাণ পানি
দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন ১৫ মিনিট।
– এরপর এতে নারকেলের মিশ্রন দিয়ে ১/৪-
থেকে আধা কাপ পানি দিয়ে নেড়ে ঢাকনা ছাড়াই রান্না করতে থাকুন। ৫ মিনিট পর
লবণ দিয়ে স্বাদ বুঝে নিন। এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে আরও কিছুক্ষণ
রান্না করে মাখা মাখা ঝোল করে নামিয়ে ফেলুন।
– ব্যস, এবার গরম গরম মজা নিন ভাতের সাথে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন