শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

“ভেজিটেবল এগ ফ্রাইড রাইস”


উপকরণঃ
✿– ৭৫০ গ্রাম পোলাওর চাল/বাসমতি চাল
✿– ১/৪ কাপ গাজর
✿– ১/৪ কাপ ক্যাপ্সিকাম
✿– ১/৪ কাপ মটর শুটি
✿– ১/৪ কাপ বরবটি
✿– ১/৪ কাপ পেঁয়াজ পাতা কুঁচি
(সবজি নিজের পছন্দ মতন নিতে পারে। সব না পেলে যে কোনো দুটি নিলেও হবে)
✿– ৩ টা ডিম
✿– ৪ টা কাচা মরিচ
✿– ১ টেবিল চামচ আদা বাটা
✿– ১ কাপ পেঁয়াজ কুচি
✿– ৪ টেবিল চামচ সয়াসস
✿– ২ টেবিল চামচ ওয়েস্টার সস
✿– ৪ টেবিল চামচ টমেটো সস
✿– ১/২ কাপ তেল
✿– ১ চা চামচ চিনি
✿– ১/২ চা চামচ স্বাদ লবন
✿– লবন পরিমাণ মতো
✿– পানি পরিমাণ মত


প্রণালীঃ
►– পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে লবণ ও ধুয়ে রাখা চাল দিন। নেড়ে দিন কিছুক্ষণ পর পর। চাল ৭৫ ভাগ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। পোলাও চাল হলে ১০ মিনিটের মতন লাগবে।
►– ঝাঁঝরিতে ভাত ঢেলে ছড়িয়ে নিন। ঠান্ডা পানি দিয়ে ভাত ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাল্কা তেল মাখিয়ে রাখুন ভাতে।
►– গাজর, ক্যাপ্সিকাম ও মটরশুটি ছোট চারকোনা করে কেটে নিন।
►– কড়াইতে তেল দিয়ে ডিম ঝুরা করে ভেজে নিন। ও তুলে রাখুন।
►– এবার তেলে পেয়াজ কুচি ও আদা বাটা দিয়ে দিন। সবজি গুলো দিয়ে দিন ও সামান্য লবন-চিনি দিয়ে ভাজুন। সবজি পানি ছেড়ে দিবে ও পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এবার ডিম দিন ও ভাজুন।
►– এবার কড়াইয়ে সেদ্ধ করা চাল দিয়ে দিন।
►– ওয়েস্টার সস, সয়াসস, টমেটো সস, গোলমরিচ, স্বাদ লবন, চিনি ও লবণ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিন।
►– সব শেষে কাঁচা মরিচ দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলুন।
►– দুপুরের অথবা রাতের খাবারে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। সাথে চলতে পারে পছন্দ সই যে কোনো কারি আইটেমও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন