লেবুর শরবতঃ গরমের দিনে লেবুর শরবত আমাদের খুবই প্রিয় একটি পানীয়। এক গ্লাস লেবুর শরবত যেন আমাদের মন এবং শরীর দুটোকেই প্রশান্ত করে দেয়।
উপকরণঃ
১। ফ্রেশ লেবু।
২। বিট লবণ।
৩। চিনি।
৪। গোলমরিচ।
৫। পুদিনা পাতা।
৬। ফ্রিজের ঠাণ্ডা পানি।
যেভাবে তৈরি করবেনঃ
প্রথমে লেবুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর লেবুগুলো কেটে রস
বের করে নিন। একটি জগে ঠাণ্ডা পানির মধ্যে রসগুলো নিয়ে নিন। পরিমাণ মতো বিট
লবণ, গোলমরিচ এবং চিনি মিশিয়ে নিন। এরপর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরি শরবতঃ স্ট্রবেরি আমাদের সকলেরই একটি প্রিয় ফল। তবে এই স্ট্রবেরি দিয়েও শরবত তৈরি করা যায়। নিয়মটি নিচে দেখে নিন।
উপকরণঃ
১। ৪টি স্ট্রবেরি।
২। পরিমানমত দুধ।
৩। ২০ মিলিগ্রাম চিনি।
যেভাবে তৈরি করবেনঃ প্রথমে
ব্লেন্ডারে দুধটুকু নিয়ে নিন। এবার স্ট্রবেরি এবং চিনি দিয়ে ব্লেন্ডার
চালু করে দিন। এরপর চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন। ঠাণ্ডা হয়ে গেলে
গ্লাসে নিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন